1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

কালীগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আপন দুই ভাই খুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ইউনুছ আলী (৬২) নামে আরো একজন মারা গেছে। বুধবার সকালে যশোরে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ১ জুন রোববার সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান শ্মশানঘাট এলাকায় মহব্বত আলী (৫৮) নামে কুপিয়ে হত্যা করে। এসময় ঠেকাতে গেলে তার ভাই ইউনুছ আলীকেও কুপিয়ে জখম করে অস্ত্রধারীরা। এরপর থেকে ইউনুছ আলী যশোরের একটি হাসপাতালে চিকিৎধীন ছিলেন। নিহত মহব্বত আলী ও ইউনুছ আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
এদিকে মহব্বত আলী হত্যার ঘটনায় মঙ্গলবার বিকালে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামী করা হয়। এক নম্বর আসামি করা হয়েছে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরুল ইসলামকে। মামলার আসামিরা সবাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশি সাইফুল ইসলাম ফিরোজের অনুসারি বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। সোমবার রাতে মামলা দায়ের করা হলেও নানা নাটকীতার পর মঙ্গলবার বিকালে মামলাটি রেকর্ডভুক্ত করে থানা পুলিশ। এদিকে মঙ্গলবার রাতে এজহার নামীয় ১ নং হত্যা মামলার আসামি চেয়ারম্যান নুরুল ইসলামকে মামলায় জড়ানোর প্রতিবাদে সাইফুল ইসলাম ফিরোজ সমর্থিত নেতাকর্মীরা শহরের মিছিল বের করে। একই সময় মিছিল করা
নেতাকর্মীদের থানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শনও করতে দেখা যায়। মামলা রেকর্ডের একদিন পর বুধবার সকালে ইউনুছ আলী নামে আরো এক বিএনপি কর্মী নিহত হওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এবং বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার নিহত মহব্বত আলীর বড় ভাই ইউনুছ আলী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মহব্বত হত্যার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।আজ আবার তার বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সহায়তা নিয়ে কালীগঞ্জ থানা পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট