1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

মোঃ সাকিব খান,মাগুরা: মাগুরার শ্রীপুরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ৯০ বছর বয়সী এলাচি বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

আজ সকাল ১০টায় উপজেলার শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাচি বেগম উপজেলার জোকা গ্রামের মৃত নয়ন মোল্যার স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক সনৎ চন্দ্র বিশ্বাস (২৩) মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সনৎ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বন্যতল গ্রামের ভরৎ চন্দ্র বিশ্বাসের ছেলে।

জানা যায়, উপজেলার শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা বটতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় শ্রীপুরগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল এলাচি বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক সনৎ চন্দ্র পাকা রাস্তার ওপর পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান, নিহতের পরিবার শোকাহত। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট