1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় ১২ কেজি গাঁজাসহ সুমি বেগম (২১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমি বেগম ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য জয়নগর গ্রামের বাসিন্দা মো. সবুজের স্ত্রী।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) স্বপ্না বেগমের নেতৃত্বে পুলিশের একটি দল লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় লক্ষ্মীপুর লঞ্চঘাট এলাকার মোস্তফার খাবার হোটেলের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে সুমি বেগমকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ট্রলিব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক সুমি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের মরণছোবল থেকে সমাজকে রক্ষা করতে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট