1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বগুড়া-৬ উপনির্বাচন : দ্বিগুণ ভোটে বিজয়ী বিএনপির বাদশা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে এই তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, আসনের মোট ১৫১টি কেন্দ্রে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি প্রতীক)  পেয়েছেন ৫২৬ ভোট।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের উপনির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।নির্বাচনে ৩ হাজার ৭৩৬টি পোস্টাল ব্যালটের মধ্যে জমা পড়েছিল ১ হাজার ৬৮টি ভোট। পোস্টাল ব্যালটেও আধিপত্য ধরে রেখেছেন ধানের শীষের প্রার্থী; তিনি পেয়েছেন ৭১৬ ভোট।

মাঠের পরিস্থিতি সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, পুরো নির্বাচনী এলাকায় পরিবেশ স্বাভাবিক ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন।ভোট গ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল একীভূত করার পর রাতে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট