1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

আগামী কয়েক ঘণ্টা খুবই সংকটাপন্ন : ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। তিনি সতর্ক করে বলেছেন, ‘আগামী কয়েক ঘণ্টা খুবই সংকটময়।’

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ নিশ্চিত করেছেন যে ইরানের প্রতিনিধিদল আমেরিকার সঙ্গে আলোচনা করার জন্য ইসলামাবাদে যাত্রা করবে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য কোনো চুক্তির আগে তেহরান কয়েকটি শর্ত সামনে এনেছে।

খাতিবজাদেহ স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলকে লেবাননে চলমান হামলা বন্ধে বাধ্য করতে হবে।

তার মতে, এ অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি আরো জোর দিয়ে বলেন, ‘আগামী কয়েক ঘণ্টা খুবই সংকটাপন্ন।’

এদিকে লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বুধবার দেশটিতে সবচেয়ে বড় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য মতে, ওই হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১০০ জনের বেশি আহত হয়েছে।

 

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় সমন্বিত হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, মাত্র ১০ মিনিটের মধ্যে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ১০০টিরও বেশি কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনায় হামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট