
তিনি আরও জানান, মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্র বিহীন ইটভাটা স্থাপনের মাধ্যমে ইট উৎপাদনের ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে ৭ এপ্রিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে মিঠাপুকুর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ভাটার কার্যক্রম পরিচালনার দায়ে ইটভাটার স্বত্বাধিকারীদের জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত রাখার কথা জানিয়েছে র্যাব।