1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

রংপুরে অবৈধ ৪ ইটভাটায় অভিযান, সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,রংপুর: রংপুরে অবৈধভাবে পরিচালিত চার ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মিঠাপুকুর উপজেলার ভগবতপুর ও রামপুরা এলাকার আরআর ব্রিকসের স্বত্বাধিকারী রবিউল ইসলাম প্রামাণিককে ৫ লাখ টাকা, এলকেএস ব্রিকসের নজরুল ইসলামকে আড়াই লাখ টাকা, এফপিবি ব্রিকসের সাজেদুল ইসলাম প্রধানকে ৪ লাখ টাকা ও এসআর ব্রিকসের রবিউল ইসলামকে ৪ লাখ টাকাসহ ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি আরও জানান, মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্র বিহীন ইটভাটা স্থাপনের মাধ্যমে ইট উৎপাদনের ঘটনায় র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে ৭ এপ্রিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে মিঠাপুকুর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ভাটার কার্যক্রম পরিচালনার দায়ে ইটভাটার স্বত্বাধিকারীদের জরিমানা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত রাখার কথা জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট