1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

‘ভারতকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল বাংলাদেশেরও মেরুদণ্ড আছে’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দেশের গৌরব ও নিরাপত্তার কথা ভেবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে বাংলাদেশ দল পাঠানো হয়নি বলে জানিয়েছেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

ভারতীয়দের অপমানের জবাবে বিশ্বকাপে খেলতে না যাওয়া বাংলাদেশের একটা অর্জন বলে মনে করেন আসিফ নজরুল। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলে বাংলাদেশ কী অর্জন করল—এই প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘আমরা প্রতিবাদ করতে পেরেছি।

আমাদের নিরাপত্তা ইস্যু যখন ভারতের মতো এত বড় দেশের কাছে তুচ্ছ ব্যাপার হয়, আমাদের অপমান করা যখন সহজ ব্যাপার হয়…আমাদের তাচ্ছিল্য করা, আমাদের স্বার্থ হানি করা..এটার জবাব যে আমরা দিতে পারি, সেটার ভালো দৃষ্টান্ত রাখলাম। ওরা আমাদের সেরা খেলোয়াড়কে নিয়ে যখন এ রকম করে, তখন তাদের মনে করিয়ে দেওয়া দরকার ছিল আমাদেরও মেরুদণ্ড বলে জিনিস আছে। এটা কি অর্জন না?’

শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোয় ধারণা করা হয়েছিল বাংলাদেশকে আর্থিক জরিমানা করবে আইসিসি; হতে পারে আরো বড় শাস্তি। কিন্তু তেমন কিছু হয়নি।

এ ব্যাপারে আসিফ নজরুল বলেন, ‘সেই সময়ে বলা হয়েছিল, আমরা বিশ্বকাপ না খেললে নাকি দেশের ক্রিকেট ক্ষতির মুখে পড়বে। কই, ক্রিকেট কি ক্ষতির মুখে পড়ছে? বিদেশি দলগুলো বাংলাদেশে এসে খেলছে না?’

সাক্ষাৎকারে ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে চাওয়া-না চাওয়ার বিষয়টিও খোলাসা করেন আসিফ নজরুল, ‘আমি বোর্ডের সাথে, খেলোয়াড়দের সাথে বসেছিলাম। আমি বলেছি আপনারা মুক্তভাবে আপনাদের মতামত ব্যক্ত করেন। আমি আপনাদের মতামত শুনতে চাই।

কেউ (ক্রিকেটাররা) জোরালোভাবে বলেনি এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হচ্ছে না, ক্রিকেটের ক্ষতি হয়ে যাবে। খেলোয়াড়রা বলেছিল, “স্যার আমরা তো খেলতেই চাইব। তবে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, আমরা মেনে নেব”।’

এবারের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের উগ্রপন্থী হিন্দুদের হুমকির মুখে শেষ পর্যন্ত আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয় দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।মুস্তাফিজ ইস্যুতে ভারতের মাটিতে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়। ফলে বিসিবি আইসিসির কাছে অনুরোধ জানায়, তাদের ম্যাচগুলো যেন বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। কিন্তু আইসিসি তাতে সাড়া দিয়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট