1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

ফরিদপুরে ৪৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ, ড্রামে অকটেন বিক্রির সময় ধরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি,ফরিদপুর: ফরিদপুরে ৪ হাজার ৬০০ লিটার ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ রাখা ও ড্রামে করে ৩০ লিটার অকটেন বিক্রির সময় হাতেনাতে ধরার পর একটি পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদরের শিবরামপুর মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এছাড়াও আরও একটি পাম্পে অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী।

আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় অবস্থিত মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে ড্রামে ৩০ লিটার অকটেন বিক্রির সময় হাতেনাতে ধরা হয় এবং বিক্রয় বন্ধ অবস্থায় ৪ হাজার ৬০০ লিটার ডিজেলের মজুত পাওয়া যায়। এছাড়াও ডিজেল-২ স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশনের মেয়াদ উত্তীর্ণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সদর উপজেলার বাহেরদিয়া এলাকায় মেসার্স ইব্রাহীম ফিলিং স্টেশনে ২২০০ লিটার পেট্রোল মজুত রেখে পাম্পটি বন্ধ রাখা হয়। পরে তেল বিক্রি চালু সাপেক্ষে তাদের জরিমানা করা হয়নি। তবে সতর্ক করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী বলেন, পেট্রোল পাম্পে ডিজেল মজুত রেখে পাম্প বন্ধ রাখা ও ড্রামে করে ৩০ লিটার অকটেন বিক্রির সময় হাতেনাতে ধরার পর একটি পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরেকটি পেট্রোল পাম্পে তেল মজুত রেখে বন্ধ রাখায় পেট্রোল পাম্পটি চালু করে তেল বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট