1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

ডিবি পরিচয়ে তরুণীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, আটক ৬

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি,ফেনী: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- পলাশ হোসেন প্রকাশ ইউনুছ মিয়া (১৯), মো. শাওন (১৯), পলাশ আহম্মদ (২২), ইমরান হোসেন রিহান (১৯), মিনহাজুল আলম তামিম (১৮) এবং আব্দুল আহাদ মেজবাহ (১৯)। আটকদের মধ্যে একজন ফেনী সদর এলাকার ও অন্যরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটকরা একটি হাইয়েস মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা এলাকায় গিয়ে তারা কৌশলে এক তরুণীকে তুলে নেওয়ার পরিকল্পনা করে। একপর্যায়ে ওই তরুণীর বাড়িতে গিয়ে স্বজনদের ভয়ভীতি দেখান। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা স্থানীয় বিট পুলিশ সদস্যদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় অপহরণ চেষ্টার মামলা করেন।

ফেনী মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক অনুপ কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানো একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ওই মাদরাসা পড়ুয়া তরুণীকে অপহরণের চেষ্টা করা হয়। ভুক্তভোগী তরুণীর বাবার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, প্রেমঘটিত সম্পর্কের জেরে ওই তরুণীকে তুলে নিতে তারা পুলিশের স্টিকার ব্যবহার করেছে। স্থানীয়দের সতর্কতায় তাদের আটক করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে অপরাধের চেষ্টা গুরুতর অপরাধ। এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকতে হবে। এমন সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট