1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় নারীকে গণধর্ষণের অভিযোগে ৩ জনের নামে মামলা, গ্রেফতার ১ শৈলকুপায় যুবককে সাপে দংশন, সাপসহ হাসপাতালে এলাকাবাসী পাংশায় তেল সরবরাহ শৃঙ্খলাবদ্ধ করতে চালু করা হলো Apps. শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শৈলকুপায় ইটভাটায় ৮০০ লিটার ডিজেল সরবরাহ: ফিলিং স্টেশনকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শ্রীপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু: আহত-৩ চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দৌলতদিয়া ফেরী ঘাটে বাস ডুবিতে শৈলকুপার মা ও শিশু পুত্র মৃত্যু

পাংশায় নারীকে গণধর্ষণের অভিযোগে ৩ জনের নামে মামলা, গ্রেফতার ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ইমরান হোসেন: রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক নারীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী গত ৩০ মার্চ দুপুর আনুমানিক আড়াইটার দিকে পাংশা পৌর শহরের পারনারায়ণপুর এলাকায় তার পরিচিত একজনের সঙ্গে দেখা করতে যান। পরে বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাড়ি ফেরার উদ্দেশ্যে মৈশালা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন।

এই সময় সাদা রঙের একটি হাইয়েস মাইক্রোবাসে করে আসামিরা তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। একপর্যায়ে আসামিরা তার সঙ্গে জোরপূর্বক শারীরিক মিলনের চেষ্টা করে। ভুক্তভোগী রাজি না হওয়ায় আসামিরা তাকে গাড়ির পেছনের সিটে শুইয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং পালাক্রমে ধর্ষণ করে। প্রথমে হাসিবুর রহমান অন্তর (৩২), পরে রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) এবং সর্বশেষ মোঃ বরকত মুন্সী (৩৪) তাকে ধর্ষণ করে।

রাত আনুমানিক ৭টার সময় ভুক্তভোগীকে অজ্ঞাত স্থানে নামিয়ে দেওয়া হয়। এরপর স্থানীয় অটোযোগে তিনি কুষ্টিয়া সদর থানায় পৌঁছান এবং শারীরিক অসুস্থতার কারণে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে, ৩১ মার্চ সন্ধ্যায় ভুক্তভোগী নারী পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণির নেতৃত্বে পুলিশ ফোর্স মঙ্গলবার রাত ৮টার দিকে পাংশা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২নং আসামী রাশেদুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হন।

অভিযুক্তদের মধ্যে হাসিবুর রহমান অন্তর পাংশা পৌর শহরের কুল্টিয়া গ্রামের হাবিবুর রহমান রাজার ছেলে। রাশেদুজ্জামান রাশেদ উপজেলার কলিমহর ইউনিয়নের ধানুরিয়া গ্রামের মো. আব্দুল মজিদ এর ছেলে ও মো. বরকত মুন্সী পাংশা পৌর শহরের নারায়ণপুর গ্রামের তাইজাল মুন্সীর ছেলে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর ২নং আসামী রাশেদুজ্জামানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট