
আব্দুস সামাদ স্টাফ রিপোর্টরঃ
ঝিনাইদহের শৈলকুপায় এক যুবককে সাপে দংশনের ঘটনা এবংঘটেছে। পরে স্থানীয়রা সাপটি ধরে আহত যুবককে হাসপাতালে নিয়ে আসেন। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হাজরামিনা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রিয়াজুল ইসলাম (২৫) ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি সাপ রিয়াজুল ইসলামকে ছোবল দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তারা সাপটি ধরে আহত অবস্থায় রিয়াজুলকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রিয়াজুল ইসলামকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এন্টিভেনম প্রয়োগের জন্য কী ধরনের সাপ তাকে দংশন করেছে, তা শনাক্তের চেষ্টা করছেন চিকিৎসকরা।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।