1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি –                                                                                                                                                                                                                                                          চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটির সূচনা হয় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শান্তির প্রতীক পায়রা ও রঙ-বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন। এ সময় স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা পুলিশ দল, জেলা আনসার ও ভিডিপি দল, জেলা কারাগার দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল, নবাবগঞ্জ সরকারি কলেজ বিএনসিসি দল, নবাবগঞ্জ সরকারি কলেজ রোভাল দল, নবাবগঞ্জ সরকারি কলেজ রেড ক্রিসেন্ট দল, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ স্কাউটস দল,জেলা ইউনিট রেড ক্রিসেন্ট দল, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ অন্যান্য কর্মকর্তারা। সবশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করে দিবসটির তাৎপর্য তুলে ধরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট