1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা শেষ সময়ে জমজমাট আতর-টুপির বাজার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার কান্দিরপাড় এলাকার লিবার্টি মোড়ে অবস্থিত একটি টুপির দোকানে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাক ও জুতার কেনাকাটা বেশিরভাগই শেষ। তবে জমে উঠেছে টুপি, আতর, জায়নামাজ ও তসবির বাজার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কুমিল্লার নগরীর কান্দিরপাড় এলাকায় টুপি ও আতরের দোকানগুলো ঘুরে দেখা যায়, সেখানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নিজেদের পছন্দের টুপি, জায়নামাজ ও সুগন্ধি আতর কিনছেন তারা।

নগরীর মোগলটুলী এলাকার বাসিন্দা ইসরাত জাহান দুই ছেলেকে নিয়ে টুপি ও জায়নামাজ কিনতে এসেছেন কান্দিরপাড় এলাকায়। বাংলাবাজার পত্রিকা তিনি বলেন, ছেলেদের পাঞ্জাবি-পায়জামা, জুতা কেনা শেষ। টুপি ও আতর কেনা বাকি ছিল। ছেলেদের সঙ্গে নিয়ে এসেছি।

তারা নিজেদের পছন্দের টুপি কিনবে। কয়েকটি টুপি পছন্দ হয়েছে কিন্তু দাম বেশি। তাই কয়েকটি দোকান ঘুরে যাচাই করছি।

বাদুরতলা এলাকার আতর বিক্রিতা নাজমুল হাসান বলেন, দোকানে কয়েক রকমের আতর আছে।

যেমন কস্তুরি গোলাপ, হাজারে আসওয়াদ, রেড আফ্রিকান, সুলতানসহ নামিদামি ব্র্যান্ডের। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব রকমের বিক্রি করা হয়। এ ছাড়া কম দামের আতর রয়েছে। সারা বছর আতরের চাহিদা না থাকলেও ঈদের আগ মুহূর্তে আতরের চাহিদা বেড়ে যায়। ঈদের দিন সকাল পর্যন্ত আতর বিক্রি হয়।

কান্দিরপাড় লিবার্টি মোড়ে বিখ্যাত টুপি আতরের দোকান খুশবো স্টোরের স্বত্বাধিকারী মালেক খসরু উষা বলেন, মূলত ২৫ রমজানের পর থেকে ঈদের দিন ভোর পর্যন্ত টুপি, জায়নামাজ, তসবি বিক্রি চলে। গভীর রাত পর্যন্ত দোকানে বেচাকেনা চলে। সব বয়সী মানুষ এসে পছন্দের টুপি, জায়নামাজ, তসবি কেনেন। এখানে মূলত ৫০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার দামের টুপি আছে। পাকিস্তানি, আফগানি, কাবুল, ভারতীয়সহ নানা নকশার দেশি-বিদেশি টুপি বিক্রি হয়।

জায়নামাজের ক্ষেত্রেও রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন মান ও নকশার পণ্য। বিশেষ করে তুরস্ক ও সৌদি আরব থেকে আমদানি করা জায়নামাজের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। এ ছাড়া সৌদি ও দুবাই থেকে আনা আতরের চাহিদাও রয়েছে। এবারও ভালো বিক্রি হচ্ছে। টুপি আর আতরের চাহিদা সবচেয়ে বেশি। দাম আগের মতোই আছে।

কুমিল্লার তাফসীরবিশারদ অধ্যাপক মাও. আবুল বাশার মিরাজী বলেন, ঈদের নামাজের পূর্বে নতুন জামা-পায়জামা টুপি ও সুগন্ধি ব্যবহার করা রাসুল (সা.) এর সুন্নত। রাসুল (সা.) ঈদের নামাজের আগে এসব উপকরণ ব্যবহার করতেন। এরপর থেকে যুগ যুগ ধরে মুসলমাদের ধর্মীয় সংস্কৃতিতে এসব ব্যবহৃত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট