আব্দুস সামাদ
শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে ১২ বছর বয়সী এক শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশুটি ওই গ্রামের আজগার আলীর মেয়ে তুলি খাতুন (১২)।
অভিযোগ উঠেছে, একই গ্রামের সাহেব আলীর ছেলে রেশাদ (১৮) কৌশলে ওই শিশুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে শারীরিক লালসার শিকার বানায়। সম্প্রতি শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ১২ বছর বয়সী ওই শিশুটি ৪ মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত রেশাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। ভুক্তভোগী পরিবারটি এখন ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।
পুলিশ বা স্থানীয় প্রশাসন এ বিষয়ে পরবর্তী কী আইনি পদক্ষেপ নিচ্ছে, সেদিকেই এখন সবার নজর।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত