1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

শৈলকুপায় তেল পাম্পে ভাই-বোনকে বেধড়ক পেটালো পুলিশ কনস্টেবল!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপায় পাম্পে তেল কিনতে গিয়ে মারধর ও হামলার শিকার হয়েছে ভাই-বোন। পুলিশের এক কনস্টেবল ও ইউনিয়ন যুবদল নেতার ছেলে তাদের বেধড়ক মারপিট করে। মারপিট করার পর টেনে হিচড়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে কিছু হয়নি শর্তে মুচলেকায় স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে ওই ক্যাম্পের আইসি। মঙ্গলবার রাতে উপজেলার লাঙ্গলবাধ তেল পাম্পে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবক শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের রবিউল ইসলাম অভিযোগ করেন মঙ্গলবার রাতে তিনি তার বোন ও ভাগ্নে দুই মোটরসাইকেলে লাঙ্গলবাধ পাম্পে তেল কিনতে যান। রবিউলের গাড়িতে বোতলে জরুরি অবস্থার জন্য তেল রাখা ছিলো। তেল নিয়ে মোটরসাইকেল স্টার্ট করার সময় লাঙ্গলবাধ পুলিশ ফাঁড়ির কনস্টেবল (বিপি নং-কং ১২৪২) উজ্জল মল্লিক সিভিল পোশাকে কোন পরিচয় না দিয়ে রবিউলকে মারধর করে। মারধরের সময় রবিউলের বোন জেসমিন খাতুন ও ভাগ্নেকে মারধর শুরু করে কনস্টেবল উজ্জল মল্লিক ও ধলহরাচন্দ্র ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লাল্টু মন্ডলের ছেলে রিজওয়ান। রবিউল ও তার বোনকে মারপিট করে টেনে হিচড়ে টেনে নিয়ে যায় স্থানীয় পুলিশ ফাঁড়িতে। করা হয় অকথ্য ভাষায় গালিগালাজ। একপর্যায়ে কিছু ঘটেনি এমন মুচলেকায় জোরপুর্বক স্বাক্ষর করিয়ে নেওয়ার চেস্টা করে ওই পুলিশ ক্যাম্পের আইসি এস আই আনিছুজ্জামান। পরে স্থানীয়দের সহযোগীতায় বাড়ি ফেরে ভুক্তভোগী রবিউল তার বোন ও ভাগ্নে।
রবিউল অভিযোগ করে বলেন, আমার বাড়ি থেকে বেশ দুরে তেলপাম্পটি। পথে কোথায় তেল ফুরিয়ে গেলে জরুরীর জন্য বোতলে ২০০ গ্রাম তেল রেখেছিলাম। সেই তেল দেখে কনস্টেবল উজ্জল মল্লিক কোন কথা ছাড়াই আমাকে মারধর শুরু করে। আমি বাঁধা দিলে দুইজনে বেধড়ক মারপিট করে। এমনকি আমার বোনকে মাটিতে ফেলে পেটাতে থাকে। শুরুর দিকে তার পরিচয় জানতে পারিনি আমরা। পরে জানার পর আর কোন প্রতিবাদ করতে পারিনি।
অভিযোগের ব্যাপারে অভিযুক্ত কনস্টেবল উজ্জল মল্লিক বলেন, গতকাল একটু কথা-কাটাকাটি হয়েছিলো। রাতেই তো সেটা ঠিক হয়ে গেছে।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লাল্টু মন্ডলের ছেলে রিজওয়ান বলেন, আমি তো মারধর করিনি। আমি উল্টো উনাদের ঠেকিয়েছি।
এ ব্যাপারে লাঙ্গলবাধ ক্যাম্প’র আইসি এস আই আনিসুজ্জামান বলেন, গতকাল একটু ভুলবুঝাবুঝি হয়েছিল। স্থানীয়রা বিষয়টি মিসাংসা করে দিয়েছে। আমরাও তাদের কাছে ক্ষমা চেয়েছি। একটা ঘটনা ঘটে গেলে কিছু তো করার নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট