1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ

শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৫৫) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটককৃত জাহানারা খাতুন মোঃ রেজার স্ত্রী এবং ওই গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।

এস আই তরিকুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের একটি চৌকস দল রামচন্দ্রপুর গ্রামের দক্ষিণ পাড়ায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে জাহানারা খাতুনকে মহিলা কনস্টেবল দিয়ে তল্লাশি করলে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এদিকে জাহানারা খাতুনের আটকের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত চক্র এলাকায় মাদকের বিস্তার ঘটাচ্ছে। এলাকাবাসীর ভাষ্যমতে: “এসব মাদক ব্যবসায়ীদের কারণেই আজ আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে। শুধু খুচরা বিক্রেতা নয়, এই মহিলাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের মূল হোতা বা গডফাদারদের সন্ধান পাওয়া সম্ভব।

গ্রামবাসী অবিলম্বে এই মাদক সিন্ডিকেটের নেপথ্যে থাকা গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট