মোঃ সাকিব খান
মাগুরা জেলা প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়নে অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।শনিবার ১৪ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুন তাদের হাতে চাল তুলে দেন।
ইউনিয়ন পরিষদ সুত্রে জানা গেছে, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের পক্ষ থেকে জনপ্রতি ১০ কেজি চাউল খাদ্যসামগ্রী পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শনিবার ১৪ মার্চ হতদরিদ্র পরিবারের মাঝে প্রদান করা হবে।
গয়েশপুর ইউনিয়নের ইদ্রিস আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দায়িত্বরত ট্যাগ অফিসার ও পিআইও ইন্জিনিয়ার অমিতাভ সরকার , বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান দুলু,ইউনিয়ান সভাপতি সনদ বাবু,ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃশহিদুল ইসলাম,,শ্রীপুর থানার ওসি(তদন্ত)আতাউর রহমান,যুবদল,কৃষকদল,শ্রমিক দল,সেচ্ছসেবকদল,র্প্রিন্ট মিডিয়ার সাংবাদিক মোঃসাকিব খান,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সুবিধাভোগীদের মাঝে এই উপহার বিতরণকালে ইউনিয়ন বিএনপির কর্মীরা বলেন নেত,পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরন করা হয়। আমাদের ইউনিয়নেও সুষ্ঠভাবে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে।ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মনে। আসুন আমরা সকল ভেদাভেদ ভূলে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করি।ইউনিয়নের পক্ষ থেকে সকলকে ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত