1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকূপায় ইফতারি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: গুরুত জখম ১ ঝিনাইদহে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ১২ শৈলকূপায় নিষিদ্ধ কাশির সিরাপসহ মাদক কারবারি আটক ঝিনাইদহে কৃষক দল নেতা তরু মুন্সি হত্যা মামলার প্রধান আসামি ড. মনোয়ার গ্রেফতার ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল কুসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত নূর-ই রমাদান ২০২৬: শিক্ষার্থীদের মেধা ও ধর্মীয় চেতনার প্রদর্শনী কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন চয়ন কাজী

ঝিনাইদহে কৃষক দল নেতা তরু মুন্সি হত্যা মামলার প্রধান আসামি ড. মনোয়ার গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ

শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সি হত্যা মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামি ড. মনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করতে সক্ষম হয়েছে র‍্যাব সদস্যরা।
র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সূত্রে জানা যায়, সংঘর্ষে কৃষক দল নেতা তরু মুন্সি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ড. মনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়। মামলার পরপরই তাকে গ্রেফতারে অভিযান শুরু করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ড. মনোয়ার হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কৃষক দল নেতা তরু মুন্সি নিহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে নিহতের পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট