1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ ৫ কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন আসিফ মাহমুদসহ ৪২ জনের নামে পুলিশ হত্যা মামলার আবেদন, নেননি আদালত বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে ট্রাম্পকে ইরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র ‘প্রচুর অর্থ উপার্জন’ করে: ট্রাম্প চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির ভালুকায় কারখানায় বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক চাটমোহরে চা স্টলে ২ দিনমজুরকে গুলি বিরোধী দলের ওয়াক আউট ছাড়াও সংসদে প্রথম দিনে যা যা ঘটল বর-কনের বিয়েযাত্রা শেষ হলো মৃত্যুযাত্রায়

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

সরকারের মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া নতুন ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটে টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। আজ বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণ করায় তার আগের পদটি শূন্য হয়। ওই পদে নিয়োগ পেলেন অ্যাডভোকেট আহমেদ আযম খান।

অন্যদিকে পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর স্বেচ্ছায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদকসহ সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার কায়সার কামাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট