1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

৫ কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

প্রশাসনে কর্মরত ৫ কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা হলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব অমিত রায়, পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব শুভাশীষ চাকমা, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব দীপ জন মিত্র, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পলাশ কুমার দেবনাথ এবং খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হরেকৃষ্ণ অধিকারী।

ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণের বিষয়ে সিনিয়র সহকারী সচিব ইসমাইল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণপূর্বক মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী তাদের নামের পাশে বর্ণিত আইনে, অধিক্ষেত্রে, সময়কালে এবং শর্তে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্তি প্রদান করা হলো।এ ক্ষেত্রে সংযুক্তকৃত এসব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আগামী ১৪ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগদান করবেন। পাশাপাশি ওইদিন থেকে আগামী ২৪ মার্চ পর্যন্ত তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনের শর্তে উল্লেখ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট