1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা মেহেরপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ৪ জন ওসির সাথে ছিলাম, তবুও গ্রেফতার—ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরে ৭ বৈষম্য বিরোধী ছাত্রনেতা আটক শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল আসন্ন শৈলকুপা পৌরসভার ৭,৮,ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলার নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেশমা চৌধুরী। শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোঃ মামুন জোয়ার্দ্দার আইনমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে মো. মাহাবুবুর রহমানের নিয়োগ চূড়ান্ত: এলাকায় আনন্দের জোয়ার ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : সালাহউদ্দিন আহমদ রমজান আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয় : জামায়াত আমির মেহেরপুর মুজিবনগর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দেবিদ্বারে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল খন্দকার।

আবেদা-মান্নান ফাউন্ডেশেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এটিএম সাইফুল ইসলাম মাসুম এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মৎস কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.মাহমুদুল হাসান, উপজেলা অনসার ভিডিবি অফিসার বিলকিছ খানম, দেবিদ্বার থানার সাব-ইন্সপেক্টর (SI) মো.তানভীর হাসান প্রমুখ।

এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিতকরণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়ন ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবেই একটি ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট