1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

আইনমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে মো. মাহাবুবুর রহমানের নিয়োগ চূড়ান্ত: এলাকায় আনন্দের জোয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

শেখ মোঃ জামির- স্টাফ রিপোর্টার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এমপির ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান। গত ০২ মার্চ ২০২৬ তারিখ থেকে এই নিয়োগ কার্যকর করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) মো. সাইফুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয় যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মো. মাহাবুবুর রহমানকে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার দাখিলকৃত যোগদানপত্র গত ০২ মার্চ পূর্বাহ্নেই গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

আদেশের অনুলিপি সচিবের একান্ত সচিব, চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এবং প্রোগ্রামারসহ সংশ্লিষ্ট ৮টি দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শৈলকুপার কৃতি সন্তান মাহাবুবুর রহমানের এই নিয়োগের ফলে আইনমন্ত্রীর ব্যক্তিগত দাপ্তরিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আসবে। তরুণ এই নেতার হাত ধরে মন্ত্রণালয়ের কাজে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট দপ্তর।

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রীর আস্থাভাজন হিসেবে মাহাবুবুর রহমানের এই নতুন দায়িত্বে শৈলকুপা ও ঝিনাইদহ জুড়ে আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা তাকে “স্মার্ট ও তারুণ্যপ্রিয় নেতা” হিসেবে অভিহিত করেছেন।
শৈলকুপার সাধারণ মানুষের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলা হয়, আমাদের প্রিয় মাহবুব ভাই অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। তার হাত ধরে ঝিনাইদহের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং তিনি সামগ্রিক সাফল্য অর্জন করবেন—এই প্রত্যাশাই রইল।

একজন দক্ষ ও বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত মাহাবুবুর রহমান আগামীতে মন্ত্রণালয়ের সেবামূলক কাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট