1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারী সহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন।

২২ ফেব্রুয়ারি (রবিবার) বিকালে দারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুর গ্রামে অবৈধ ইট ভাটা মালিক জিয়াউল ইসলামের সাথে মোঃ বিপ্লব খাঁনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথাকাটা কাটি হলে এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বিপ্লব খাঁনের ছোট ভাই মোঃ উল্লাস খাঁনের বসতবাড়ীতে ডুকে তার স্ত্রী ও তাকে মারধর করে জিয়ারুল শেখ ও তার সহযোগীরা। এসময় তাদের হাত থেকে আহতদের উদ্ধার করতে গেলে স্বপ্না ও সুমি নামের দুই নারীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করে জিয়া শেখ ও তার ছেলে মোঃ শামীম শেখ। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

হামলার ঘটনায় অবৈধ ভাটা মালিক জিয়ারুল শেখকে প্রধান আসামি করে শামীম শেখ, মোঃ অনিক শেখ, মোঃ জামাল শেখ, জাকির শেখ, মোঃ মামুন মুন্সী ও মোঃ রিয়াজ এর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০ জনের নামে রাতে শ্রীপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

হাম়লায় আহত নারী স্বপ্না খাতুন জানান, বিকালে হঠাৎ তারা এক সঙ্গে অনেক লোকজন নিয়ে এসে আমার দেবর ও তার স্ত্রীকে ঘরে ডুকে মারতে থাকে। আমরা তাদের হাত থেকে দেবরকে বাঁচাতে গেলে আমাদের উপর অমানুষিক নির্যাতন চালায় জিয়ারুল শেখ ও তার ছেলে শামীম। আমরা মেয়ে মানুষ আর রোযা ছিলাম সবাই তবুও তারা আমাদের ছাড়েনি। আমরা এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

ভু্ক্তভোগী মোঃ বিল্পব খাঁন বলেন, মোঃ জিয়ারুল শেখের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সে আমাদের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল করে তার অবৈধ ইট ভাটা পরিচালনা করে আসছে। এর আগে একাধিকবার আমাদের জমি থেকে ইট ভাটার মালামাল সড়িয়ে নিতে বললে আমার পরিবারের উপর তারা একাধিকবার হামলা চালিয়ে আমার ভাইসহ পরিবারের সদস্যদের আহত করেছে। তার বিরুদ্ধে মামলা ও রয়েছে। সে আওয়ামী লীগের নেতা হয়ে এখন পর্যন্ত এভাবে হামলা চালাচ্ছে আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

হামলার ঘটনায় অভিযুক্ত জিয়ারুল শেখের সাথে একাধিক বার যোগাযোগ চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারির ঘটনা সম্পর্কে থানা পুলিশ অবগত রয়েছে, ইতিমধ্যেই পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট