
মোঃ আবু হুরাইরা মিয়া, ঝিনাইদহ : শৈলকূপাই রাস্তার পাশে, ফুটপাতে, স্কুল-কলেজ, হাসপাতাল ও মার্কেটের সামনে ও বিভিন্ন দোকানে।ধুলো-ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে মুখরুচি খাবার। এইসব খাবার অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ও পুরনো তেল ব্যবহার করে তৈরি হচ্ছে। এইসব খাবারের মধ্যে রয়েছে চপ, ফুচকা, বেলপুরি ও চা-পুরি, ইত্যাদি । এইসব খোলা ও ময়লাযুক্ত খাবারে ক্ষতিকর কেমিক্যাল ও জীবাণু মিশে মারাত্মক রোগ ছড়ানোর মৃত্যুর ঝুঁকি রয়েছে। রাস্তা দখল করে অস্বাস্থ্যকর এইসব খাবার বিক্রিতে কোন নিষেধাজ্ঞা আরোপ করে নাই- শৈলকূপা উপজেলা প্রশাসন। হাসপাতাল ও স্কুল-কলেজের সামনে নোংরা পরিবেশে তৈরি খাবার জনজীবনকে ঝুঁকির মুখে পড়ছে। কারণ স্কুল- কলেজের সামনের দোকানে গুলো থেকে টিফিনের সময় বাচ্চার খাবার কিনে-খাচ্ছে। এসব খাবার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। শৈলকূপা পৌরসভা কর্তৃক রাস্তার খাবারের দোকানগুলোর কোনো অনুমোদন বা তালিকা নেই, এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকিও নেই। শৈলকূপা বাজারের বিভিন্ন জায়গা ছিটিয়ে রয়েছে, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ও পুরনো তেল ব্যবহার করে চপসহ বিভিন্ন ভাজাপোড়া খাবার তৈরির দোকান। এই ধরনের অনিরাপদ খাবার জনস্বাস্থ্য বিঘ্নিত করছে এবং মৃত্যুর কারণ হতে পারে ।
স্থানীয় প্রশাসন – নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকলেও । রাস্তার পাশে, ফুটপাতে ও বিভিন্ন দোকানে অস্বাস্থ্যকর খাবারের বিষয়ে কোন ভুমিকা নাই।