1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত দৌলতদিয়া ফেরী ঘাটে বাস ডুবিতে শৈলকুপার মা ও শিশু পুত্র মৃত্যু শৈলকুপা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ২০২৬ পালিত শৈলকুপায় পাকা গমে আগুন দেওয়ার অভিযোগ মাগুরায় র‍্যাব-৬ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাড়াগঞ্জ- শৈলকুপা সড়ক নির্মাণে ‘মাটি কেলেঙ্কারি’ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাজনীতিবিদ ও সমাজসেবক শৈলকূপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাসার সাদাত কুমিল্লা শেষ সময়ে জমজমাট আতর-টুপির বাজার শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত শৈলকুপায় ১২ বছরের শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, এলাকায় তীব্র চাঞ্চল্য

শৈলকুপায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত-৮: একজনের অবস্থা আশংকাজনক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জাহিদ ও ফদিয়ার মেম্বারের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম ও বর্তমান ইউপি সদস্য ফদিয়ারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো।
সোমবার সকালে বিষ্ণুদিয়া গ্রামের সাবেক মেম্বার শরিফুল হকের কর্মী সমর্থকরা বর্তমান মেম্বার ফদিয়ার ও সামাজিক মাতব্বর আসলাম এর কর্মী জাহিদসহ বেশ কয়েকজনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ফদিয়ার, জাহিদ, আহম্মদ, সোহেল ও বাবলুসহ ৮ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ৪জনকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে ।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির মোল্লা জানান, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট