1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ–ঢাকা আন্তঃনগর ট্রেনে সংখ্যা বৃদ্ধি করব— নূরুল ইসলাম বুলবুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের জনগণের রেল যোগাযোগের বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে প্রতিজ্ঞা করেছে। নির্বাচিত হলে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন জননেতা নূরুল ইসলাম বুলবুল। তিনি এক বিবৃতিতে বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে করে জেলার যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে। তিনি আরও জানান, রাজশাহী রুটে শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে, যাতে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমে আসে। তিনি আরোও বলেন,নির্বাচিত হলে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, এর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম জোরদার হবে এবং চাঁপাইনবাবগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রেল হাবে পরিণত হবে।এছাড়াও তিনি

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ডাবল রেললাইন স্থাপন, আধুনিক ও ডিজিটাল যাত্রীসেবা নিশ্চিতকরণ, নিরাপদ ও সময়ানুবর্তী ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
জননেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, “জনগণের সমর্থন পেলে চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও উন্নত রেল যোগাযোগসমৃদ্ধ জেলায় রূপান্তর করাই হবে আমার অগ্রাধিকার।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট