1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

ঝিনাইদহ বাস টার্মিনালে যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক : যৌথ অভিযানে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাঙের ছাতার মত গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বাস টার্মিনালের সরকারী জায়গা দখল করে গড়ে উঠা বিভিন্ন দোকান ও বাস কাউন্টারসহ টিনশেড ঘেরা স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় ছোট বড় প্রায় ২০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এসময় যৌথ অভিযানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সি মোঃ আবু জাফর, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগের মোটরযান পরিদর্শক মোঃ সোহাগ হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ সহ হাইওয়ে পুলিশ ও জেলা সদস্যরা।

সড়কের দুই ধারে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট