1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

দেবিদ্বারে ৬ বছরের শিশু ধ*ষ*র্ণ , চিকিৎসা পেল না প্রভাবশালীদের চাপে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে ছয় বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর সামাজিক ও পারিপার্শ্বিক চাপে শিশুটিকে টানা দুই দিন চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি বলে পরিবার জানিয়েছে। বর্তমানে শিশুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার বিষয়ে সতর্ক নজর রাখছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২১ ডিসেম্বর বিকেলে পার্শ্ববর্তী বাড়ি থেকে আরবি শিক্ষা শেষে বাড়ি ফেরার পথে রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের একটি নির্মাণাধীন ভবনের ভেতরে নিয়ে শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও জোরপূর্বক আচরণ করা হয়।
শিশুটির দাদি জানান, ঘটনার দিন সন্ধ্যায় শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। সামাজিক লজ্জা ও চাপের কারণে শুরুতে বিষয়টি প্রকাশ করা যায়নি। এ সময় শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও পরিবার হাসপাতালমুখী হতে সাহস পায়নি। পরে মঙ্গলবার গভীর রাতে প্রতিবেশী এক স্বজনের সহযোগিতায় শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির বাবা বলেন।
আমরা খুব অসহায় অবস্থায় আছি। মেয়েটা কয়েক দিন ধরে অনেক কষ্টে ছিল। কিছু লোক আমাদের মামলা না করে বিষয়টি মীমাংসা করার কথা বলছিল। আমরা শুধু ন্যায়বিচার চাই।
প্রতিবেশী স্বজন মোয়াজ্জেম হোসেন স্বপন ভূঁইয়া জানান,
বিষয়টি জানার পর আমি দেরি না করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাই। এখন তার চিকিৎসা চলছে। আশা করছি সে সুস্থ হয়ে উঠবে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন,
ঘটনাটি আমরা জেনেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট