1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে গোমতী ব্রিজের ওপর জনসম্মুখে তানজিনা (১৯) নামে এক গৃহবধূকে কু’পিয়ে হ’ত্যা করেছে তার স্বামী কুদ্দুস রুবেল (৩২)।২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোমতী ব্রিজের দক্ষিণ পাড়ে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে।
নিহত তানজিনা আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘাতক কুদ্দুস রুবেল একই উপজেলার উত্তর ত্রিশ গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে হয়। বিয়ের পর রুবেলের আগের বিয়ের খবর জানাজানি হলে সংসারে কলহ শুরু হয়। অভিযোগ রয়েছে, ২ লক্ষ টাকা যৌতুক নেওয়ার পরও আরও ৪ লক্ষ টাকার দাবিতে তানজিনার ওপর শারীরিক নির্যাতন চালাত রুবেল। এমনকি গত ২১ ডিসেম্বর তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়েছিল।
২৩ ডিসেম্বর দুপুরে তানজিনা বাবার বাড়ি যাওয়ার পথে গোমতী ব্রিজে যানজটের মধ্যে রুবেল তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট