1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

কুমিল্লা আওয়ামী লীগ নেতা সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিজানে অস্ত্র সহো শামীম গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি : আজ শনিবার (২০ ডিসেম্বর) ভোরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় র‍্যাব-১১, সিপিসি-২। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

গ্রেফতারকৃত নজমুল ইসলাম শামীম সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে। তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে শামীমের বাসা থেকে ৩টি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ, এক রাউন্ড পিস্তলের গোলাবারুদ, এক রাউন্ড রিভলভার গোলাবারুদ উদ্ধার করা হয়।
এছাড়াও ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি মানিব্যাগ জব্দ করা হয়। মানিব্যাগের ভেতরে এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া গেছে।
র‍্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, নজমুল ইসলাম শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত ছিলেন এবং অতীতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
তিনি আরও জানান, গ্রেফতার শামীমের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতনসহ মোট সাতটি মামলা রয়েছে। সেনাবাহিনী শনিবার সকালে আমাদের কাছে হস্তান্তর করেছে । আইনগত প্রক্রিয়া শেষে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আমরা হস্তান্তর করব ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট