1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে প্রসংশায় ভাসছেন এএসএসআই মাসুদ রানা!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :ঝিনাইদহের শৈলকুপায় প্রায় দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী রাজিব জোয়ার্দারকে গাঁজাসহ আটক করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানায় নতুন যোগদানকারী এএসআই মাসুদ রানা হাটফাজিলপুর ক্যাম্প আইসি এসআই শামীম মালথের সহযোগীতায় সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কুমিড়াদহ গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারী রাজিব জোয়ার্দারের বাড়ীতে অভিযান পরিচালনা করে তার বসত ঘরের শয়ন কক্ষে লুকিয়ে রাখা ১ কেজি ৮ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।
আটক মাদক কারবারী রাজিব জোয়ার্দার কুমিড়াদহ গ্রামের আব্দুল মান্নান জোয়ার্দারের ছেলে।

শৈলকুপা থানায় যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে প্রশংসায় ভাসছেন এএসআই মাসুদ রানা।

উল্লেখ্য, শৈলকুপা থানায় নতুন যোগদানকারী এএসআই মাসুদ রানা ইতিপূর্বে হাটফাজিলপুর ক্যাম্পে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ূন কবির মোল্লা জানান, কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক মাদক কারবারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে। মাদক কারবারী যে দলেরই হোক বা যত বড়ই ক্ষমতাধর হোক কোন ছাড় হবেনা। অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট