1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ মাহফুজুর রহমানের যোগদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহফুজুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।

দায়িত্ব গ্রহণের দিনই তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে এসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, শৈলকুপার সার্বিক উন্নয়ন, সচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি আশা প্রকাশ করেন।

মোঃ মাহফুজুর রহমান এর আগে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ে সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। দক্ষতা, শৃঙ্খলা ও সততার মাধ্যমে দায়িত্ব পালনের জন্য তিনি পরিচিত।

নতুন ইউএনও’র যোগদানে শৈলকুপাবাসীর মাঝে আশার সঞ্চার হয়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তাকে স্বাগত জানিয়ে উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সবাই আশা করছেন, মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে শৈলকুপা উপজেলা আরও গতিশীল ও উন্নয়নবান্ধব প্রশাসনিক সেবা লাভ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট