1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : সালাহউদ্দিন আহমদ রমজান আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয় : জামায়াত আমির মেহেরপুর মুজিবনগর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শৈলকুপায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ : সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে আহত-২ সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি

কুমিল্লা ভ্রাম্যমাণ মৌমাছি পালন, বছরে আয় ৮ লাখ টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি .কুমিল্লার তিতাসে ভ্রাম্যমাণ মধু চাষ করে বছরে ৭-৮লাখ টাকা আয় করছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ট্যাংরা খালী গ্রামের বাসিন্দা মোঃ ফরিদ হোসেন। তিনি মৌসুম অনুযায়ী বিভিন্ন বাগানে মৌ-বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করেন।জানা যায়, একজন শ্রমিক ও এক কিশোর বালকসহ ফরিদ হোসেন মৌমাছির পরিচর্যার কাজ করছেন। তিনি জানান, পাঁচ বছর আগে মৌ-বাক্স স্থাপনের মাধ্যমে মধু সংগ্রহ শুরু করেন। নিজ জেলায় বাগান লিজ নিয়ে মৌ-বাক্স স্থাপন করে মধু চাষ করে সাফল্যের পর বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে তিনি মৌমাছি পালন করে মধু চাষ করেন।

বর্তমানে তিনি তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর গ্রামে সড়কের পাশে একটি বাগানে বক্স স্থাপন করে মৌমাছি পালন করছেন। মধু চাষি ফরিদ হোসেন প্রথমে ৪০টি মৌ বক্স দিয়ে মধু চাষ শুরু করেন। বর্তমানে এই মৌ-বক্স সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ২৫০টি। ৮মাস যাবত বক্সে মৌমাছিগুলোকে পালন করার পর শীত মৌসুমের শুরু থেকে চার মাস মধু সংগ্রহ করা হবে এ বাক্স থেকে। ২৫০টি বক্সে ২০/২২মন মধু হবে বলে জানান মধু চাষি ফরিদ হোসেন। ভরা মৌসুমে সপ্তাহে একটি মৌ-বাক্স থেকে তিন-চার বারে দুই কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। খুচরা বাজারে প্রতি কেজি মধু সর্বনিম্ন খুচরা বাজারে ৮০০/১০০০ টাকায় বিক্রি করেন। তিনি এই বছর ৭/৮লাখ টাকা লাভবান হবে বলে আশাবাদী৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট