1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

মানবিক সহযোগিতা: অসুস্থ হিন্দুর পাশে দাঁড়ালেন মেহেরপুর জেলা আমীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

মেহেরপুর জেলা প্রতিনিধি:
অসুস্থ এক হিন্দু রোগীর চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা তাজউদ্দিন খান। ১৯/১১/২০২৫ ইং তারিখ রোজ বুধবার সকালে রোগীর বাড়িতে গিয়ে তিনি চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার বাসিন্দা মৃত নিতাই চন্দ্র সাহার ছেলে উজ্জল চন্দ্র দাস। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় তিনি ও তার পরিবার চরম সংকটে পড়েন। বিষয়টি জানতে পেরে মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান নিজ উদ্যোগে সহায়তা প্রদান করেন।

সহায়তা প্রদানকালে জেলা আমীর বলেন, “মানবিকতার কোনো ধর্ম নেই। মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জনাব ইকবাল হোসেন,জেলা রাজনৈতিক সেক্রেটারি মাও. রুহুল আমীন,সদর উপজেলা আমীর মাও. সোহেল রানা,সদর উপজেলা সেক্রেটারি জনাব জাব্বারুল ইসলাম,আঃ জাব্বার মেম্বর।
সহায়তা পেয়ে রোগীর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংকটের সময় এ সহযোগিতা তাদের নতুন আশার সঞ্চার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট