1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

কুমিল্লা শিক্ষা, দীক্ষা ও প্রবাসী আয়ের দিক থেকে এগিয়ে থাকা একটি জেলা- জেলা প্রশাসক মুঃ রেজা হাসান।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মু. রেজা হাসান। বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাফর সাদিক চৌধুরীও উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “কুমিল্লা শিক্ষা, দীক্ষা ও প্রবাসী আয়ের দিক থেকে এগিয়ে থাকা একটি জেলা। এ জেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। গণমাধ্যমকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করব।”
তিনি আরও বলেন, “আগের জেলা প্রশাসকের চলমান কাজগুলো এগিয়ে নিতে চাই। বিশেষ করে টাউন হল, বিয়াম স্কুল ও ডিসি পার্কের প্রকল্প দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব। রাজশাহীতে সিটি করপোরেশন যেমন অধিগ্রহণ করে শহর সম্প্রসারণ করেছে, কুমিল্লাও চাইলে সেই পথে এগোতে পারে। এজন্য আমাকে কিছুটা সময় দিতে হবে এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। ভুল বোঝাবুঝির কোনো সুযোগ যেন না থাকে।”
সভায় বক্তব্য রাখেন কুমিল্লার জ্যেষ্ঠ সাংবাদিক সাপ্তাহিক অভিবাদনের সম্পাদক আবুল হাসানাত বাবুল,জনকণ্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহআলম, কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান ও আমার শহর-এর সম্পাদক গাজীউল হক সোহাগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট