1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : সালাহউদ্দিন আহমদ রমজান আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয় : জামায়াত আমির মেহেরপুর মুজিবনগর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শৈলকুপায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ : সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে আহত-২ সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি

মহেশপুরে অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করল সীমান্ত মানব কল্যাণ সংস্থা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি,ঝিনাইদহ:ঝিনাইদহের মহেশপুরে অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

শুক্রবার (১৪ই নভেম্বর) সন্ধ্যায় মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পরিষদ
কার্যালয়ে স্বরুপপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের করিঞ্চা গ্রামের মাঝপাড়ার মোছা: ছালেমা খাতুনের মাঝে এ টিউবওয়েল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বরূপপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মকছেদ আলী, স্বরূপপুর ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব হোসেন, সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল হক টোটন, নির্বাহী সদস্য শামীম সরোয়ার, সদস্য আশরাফুল ইসলাম লিংকন ও স্থানীয় দৈনিক নবচিএ পএিকার প্রতিনিধি জমশেদ আলম বকুল সহ স্থানীয় বাসিন্দারা ।

স্বরুপপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর করিঞ্চা গ্রামের মাঝপাড়ার মোছা: ছালেমা খাতুনের মাঝে টিউবওয়েল বিতরণকালে উপকারভোগী ছালেমা বলেন, “টিউবওয়েল পেয়ে আমরা খুবই খুশি। নিরাপদ পানির সংকট ছিল আমার। এই টিউবওয়েল পেয়ে গ্রামের কয়েকটি পরিবার নিরাপদ পানি পাবে।”

সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির হোসেন বলেন, “মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। এর আগেও আমরা বিভিন্ন গ্রামে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছি। আগামীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আমরা আরও নানা রকম সেবামূলক কাজ নিয়ে এগিয়ে আসতে চাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট