1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

বিক্ষোভকালে টায়ার জ্বালাতে গিয়ে সাবেক ছাত্রদল নেতার গায়ে আগুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: বিএনপির মনোনয়ন দাবিতে বিক্ষোভ চলাকালে সড়কে টায়ার ফেলে আগুন জ্বালাতে গিয়ে শহিদুল ইসলাম নামে ছাত্রদলের সাবেক এক নেতার গায়ে আগুন লেগেছে। তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভকালে এ ঘটনা ঘটে। শরীরে আগুন লেগে যাওয়ার পরে দৌড়ে গিয়ে শহিদুল ইসলাম সহকর্মীদের সহযোগিতায় নিজের শরীরের জামা খুলে ফেলেন। এতে করে আগুন নিয়ন্ত্রণে আসে। আহত শহিদুল সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক।

জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে নাসির হোসেন অস্থির বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপি তাকে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা আজ বিকেলে বিক্ষোভ করছিলেন। বিক্ষোভের একপর্যায়ে সড়কে টায়ার ফেলে আগুন জ্বালাতে গিয়ে শহিদুলের শরীরে লেগে যায়। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

এ বিষয়ে নাসির হোসেন  বলেন, বিক্ষোভ কী বিষয়ে আমি জানি না। তবে টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন লেগে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট