1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জামায়াত: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই আজকে জামায়াতে ইসলামী বিভিন্ন অযুহাতে তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি এই সমস্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা বরাবরই জনগণ বরদাস্ত করবে না।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় সুযোগ পাই না দেশকে উন্নত করার, দেশকে ভালো করার। ১৫ বছর আমাদেরকে ভোট দিতে দেয়নি। এবার আমরা ভোট দিতে পারব। ভোট যেহেতু দিতে পারতেছি তাহলে সেভাবেই ভোট দেব যাতে দেশটার উন্নত হয়। আমরা (বিএনপি) বলেছি আমরা যদি সরকারে যেতে পারি কৃষক ভাইদের যেসব সমস্যাগুলো আছে- বীজের সমস্যা, সারের সমস্যা ও পানির সমস্যা। সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করব। আমরা অতীতেও করেছি। তিনি বলেন, আমরা ফ্যামিলি কার্ড দেব। এটা মহিলাদের দেওয়া হবে। যাতে তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন। একই সঙ্গে কৃষকদেরকে দেওয়া হবে ফারমার কার্ড। যে কার্ড দিয়ে তারা বীজ সার ও পানি ন্যায্যমূল্যে নিতে পারে। আমরা আগেই বলেছি এক কোটি মানুষকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। আমরা রুহিয়াকে উন্নত উপজেলা করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট