1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণের পর দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর এবং উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দিল্লির অন্যতম জনাকীর্ণ এলাকা লাল কেল্লার একটি মেট্রো রেলস্টেশনের ফটকের কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ছবি ও ফিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে গাড়িটি দরজাসহ উড়ে গেছে।

মুঘল আমলে প্রতিষ্ঠিত দিল্লির লাল কেল্লা প্রতিদেন দেখতে যান হাজার হাজার পর্যটক। সবসময়েই সেখানে ভিড় থাকে। বিস্ফোরণের সময়েও বেশ ভিড় ছিল ওই এলাকায়।পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার বিস্ফোরণে এ পর্যন্ত নিহত হয়েছেন ৮ জন এবং আহত হয়েছেন আরও ৬ জন। আহতরা সবাই হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি গাড়ি এবং দোকানেও আগুন ধরে যায়। দিল্লি ফায়ার সার্ভিসের ২০টি ট্রাক আগুন নেভানোর কাজে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে সরকারি সূত্র।

কী কারণে এই বিস্ফোরণ ঘটল— সে সম্পর্কে এখনও কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ।

সূত্র : এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট