1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

ঢাকায় আরও ৪ স্থানে বিস্ফোরণ, এনসিপি কার্যালয়ের সামনে অবিস্ফোরিত ককটেল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার আরও চারটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়া বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনের রাস্তা থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, বাংলাদেশ বেতার গেটের সামনে, খিলগাঁও ফ্লাইওভার এলাকায়, মিরপুরের শাহ আলী মার্কেটের সড়কের পাশে এবং মৌচাক ক্রসিংয়ে একাধিক ককটেল বিস্ফোরণ হয়। ডিএমপির রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. আমজাদ বলেন, রাতে এনসিপির কার্যালয়ের সামনের সড়কে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এর থেকে বেশি তথ্য আমার কাছে নেই।

অন্যদিকে ডিএমপির শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক বলেন, আগারগাঁও এলাকার বাংলাদেশ বেতার গেটের সামনে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করেছে।

এদিকে দুষ্কৃতিকারীরা সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে একটি ককটেল নিক্ষেপ করে। এছাড়া, খিলগাঁও ফ্লাইওভারে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আরও একটি ককটেল নিক্ষেপ করা হয়।

অপরদিকে মিরপুরের শাহ আলী মার্কেটের সড়কের পাশে দুষ্কৃতিকারীরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট