1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

কুমিল্লা- ৪ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেরে মনোনয়ন পেলেন সাবেক সাংসদ ইঞ্জিঃ মঞ্জু মূন্সী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:

বিএনপি দলীয় ঘোষিত তালিকায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঘোষণা করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা শুরু করেন।
কুমিল্লার- ৪ দেবীদ্বার নির্বাচনী আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক কুমিল্লা উত্তর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী।
সাবেক এ সংসদ সদস্য কুমিল্লা- দেবীদ্বার নির্বাচনী আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯১ ইং সালের ২৭ ফেব্রæয়ারী অনুষ্ঠিত নির্বাচন, ১৯৯৬ ইং সনের ১৫ ফেব্রæয়ারী এক তরফা নির্বাচন, ১৯৯৬ ইং সনের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচন এবং ২০০১ ইং সনের ১ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি সংসদ সদস্য থাকাকালীন সময়ে এলাকায় অভ‚তপূর্ব উন্নয়ন করেছেন। নিজ নামে ‘রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী কলেজ’, পিতার নামে ‘দেবীদ্বার আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়’, মায়ের নামে ‘দেবীদ্বার আলহাজ¦ জোবেদা খাতুন মহিলা বিশ^ বিদ্যালয় কলেজ’, এবং স্ত্রীর নামে ‘জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়’, ‘মাজেদা আহসান পৌর পাঠাগার’, ‘ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী পৌর শিশু পার্ক’, ‘দেবীদ্বার মুক্তিযোদ্ধা চত্তর’ ও ‘দেবীদ্বার শহীদ জিয়া পার্ক’, ‘দৃষ্টিনন্দন গুনাইঘর বাইতুল আজগর সাত গম্বুজ মসজিদ’, ‘দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ সয্যা থেকে ৫০ সয্যায় উন্নীতকরন’, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রী নিবাস’, এবং গোমতী নদীর শিবনগর, খলিলপুর ও লক্ষ্মীপুর ব্রীজ’ নির্মানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মান, রাস্তা-ঘাটের উন্নয়ন করে গেছেন।
সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীকে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করায় সন্ধ্যায় স্থানীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। পরে উর্ধতন নেতাদের বাঁধার মুখে সমর্থকরা মিছিল বন্ধ করে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট