সজিবুল ইসলাম সজিব: গ্রামীণ বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে অনুষ্ঠিত হয়ে গ্রাম বাংলার লাঠিখেলা। রবিবার বিকালে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার হাসনাপিঠা গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। গ্রামবাসীর আয়োজনে এখেলা অনুষ্ঠিত হয়। এ খেলার আনন্দ উপভোগ করতে আশপাশ এলাকা থেকে হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমায়।
লাঠিয়ালরা ঢোল ও কাশার তালে তাল মিলিয়ে দারুণ কৌশল ও মনোমুগ্ধকর অঙ্গভঙ্গি প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন।
খেলায় অংশ নেন বিভিন্ন এলাকার লাঠিয়াল দল। মাঠজুড়ে নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সব বয়সী দর্শকের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এ সময় সময় গ্রামের সম্মানিত নবীন প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, একসময় গ্রামবাংলার সামাজিক অনুষ্ঠান ও উৎসবে লাঠিখেলা ছিল অন্যতম বিনোদন। কিন্তু আধুনিকতার ভিড়ে এ খেলা আজ বিলুপ্তির পথে। তরুণ প্রজন্মকে ঐতিহ্য ও শিকড়ের সাথে যুক্ত করবে এবং সমাজে সুস্থ সাংস্কৃতিক চর্চা গড়ে তুলবে এই লাঠিখেলা।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত