1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

শৈলকুপা হাসপাতালের জরুরি বিভাগ থেকে রুগীকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে
oplus_2

মোঃ সাকিবুল ইসলাম সজীব(ক্রাইম রিপোর্টার) শৈলকুপাঃ ঝিনাইদহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরূরী বিভাগ থেকে রেখা (৪৫) নামে এক রুগীকে হাসপাতালের টিকিট ছুড়ে ফেলে দেওয়া ও রুগীকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে দায়িত্বরত চিকিৎসক ডাঃ শাহনেওয়াজ ইবনে কাশেম ও ডঃ রাবেয়া খাতুনের বিরুদ্ধে।

oplus_34

সোমবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরূরী বিভাগ(চেম্বারে) এ ঘটনা ঘটে। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগী রেখা খাতুন হাসপাতাল কতৃপক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

চিকিৎসা নিতে আসা রুগী রেখা বেগম জানান, আমি চিকিৎসা নিতে টিকিট নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলে দেখতে পায় ডঃ শাহনেওয়াজ ইবনে কাশেম মোবাইল চালানোতে ব্যস্ত। আমাকে দেখে রেগে গিয়ে উত্তেজীত হয়ে গালিগালাজ শুরু করেন এবং এক পর্যায়ে পাশে বসে থাকা ডঃ রাবেয়া বিভিন্ন রকম হুমকি-ধামকি দিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে চেম্বার থেকে বের করে দেন। ডাক্তারের এমন আচরণে আমি হতবাক হয়েছি। চিকিৎসা নিতে আসা সাধারণ অনেক রূগী প্রতিদিন কেউ না কেউ অবহেলা ও হয়রানির শিকার হচ্ছে এই হাসপাতালে এসে।
আমি এই ঘটনার বিচার দাবি করছি।

এই ঘটনায় অভিযুক্ত ডাক্তারদের বক্তব্য নিতে একাধিকবার ফোন করলেও তারা ফোন রিসিভ করেননি।
এই বিষয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, আমি জানতে পেরেছি একজন রুগী সেবা না পেয়ে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট