1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : সালাহউদ্দিন আহমদ রমজান আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয় : জামায়াত আমির মেহেরপুর মুজিবনগর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শৈলকুপায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ : সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে আহত-২ সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি

ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহের  দাবিতে শৈলকুপায় কৃষক সমিতির হাটসভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহ, সার সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার, কৃষকের সামাজিক পেনশন, সরকারি রেটে রেশন এবং  জিকে সেচ প্রকল্পে সারাবছর পানি সরবরাহের দাবিতে শৈলকুপায় হাটসভা অনুষ্ঠিত হয়েছে।

২ নভেম্বর  রবিবার সকাল ৮ টায় ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ি বাজারে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে এ হাটসভা ও কৃষকবন্ধন অনুষ্ঠিত হয়।

কৃষক সমিতি শৈলকুপা শাখা আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষক সংগঠক রুহুল আমিন জোয়ার্দার। বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতির ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব সাজ্জাত  হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা স্বপন বাগচী, প্রভাষক শাহাদৎ হোসেন, ক্ষেতমজুর সমিতি জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য সুজন বিপ্লব, কৃষক সমিতির নেতা হেলাল উদ্দিন, ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সদস্য আব্দুল ওহাব মল্লিক, উদীচী শিল্পীগোষ্ঠী শৈলকুপা শাখার সভাপতি আলমগীর অরণ্য, ছাত্র ইউনিয়ন সংগঠক সুব্রত বিশ্বাস, আতিক আহমেদ প্রমুখ।

বক্তারা ফসল ও বীজ সংরক্ষণে হিমাগার প্রতিষ্ঠা, প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র চালু, ন্যায্যমূল্যের দোকান, সারাবছর জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান। তারা আরো বলেন  কৃষিব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কারের কোনো কমিশন নেই। ঐক্যমত কমিশন নামে হলেও কৃষকের জন্য কাজ নেই গঠিত কমিশনে। কৃত্রিম সার সংকট, অসমবন্টন ও সার সরবরাহের দুর্নীতি-ভুলনীতির তীব্র সমালোচনা করে কৃষিপণ্যের লাভজনক দাম নির্ধারণসহ হাটসভা থেকে ন্যায্য দাবি আদায়ে কৃষক, জনগণের বৃহত্তর আন্দোলন ও কৃষক-শ্রমজীবী মানুষের বিকল্প রাজনৈতিক উত্থানে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট