1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : সালাহউদ্দিন আহমদ রমজান আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয় : জামায়াত আমির মেহেরপুর মুজিবনগর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শৈলকুপায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ : সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে আহত-২ সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ‘নববধূর হাতে মেহেদির রং না মুছতেই তিনি প্রাণ হারালেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি ।। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কার্ভাড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নাজমুল হাসান (২৮) নামের এক প্রবাসফেরত যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিহত নাজমুল ওই উপজেলার এলাহাবাদ গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে।তিনি কুয়েতপ্রবাসী ছিলেন। প্রায় তিন মাস আগে দেশে ফিরে দেড় মাস আগে বিয়ে করেন। আগামী ১৫ দিনের মধ্যেই তার পুনরায় কুয়েতে ফেরার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নাজমুল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।বেগমাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে পেছনের কার্ভাড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ফুফাতো ভাই জানান, নাজমুল আজ ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার থেকে একটি টি-শার্ট কিনে বাড়ি ফিরছিল। কে জানত, সেটাই হবে তার জীবনের শেষ যাত্রা।নববধূর হাতে মেহেদির রং না মুছতেই তিনি প্রাণ হারালেন।
নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, ‘ছেলেকে বিয়ে করিয়ে খুব আনন্দে ছিলাম। সে আনন্দটা রাখল না আমার ছেলে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরপুর হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান বলেন, ‘নাজমুলের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত কার্ভাড ভ্যান ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে।বিকেল সোয়া ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট