1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : সালাহউদ্দিন আহমদ রমজান আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয় : জামায়াত আমির মেহেরপুর মুজিবনগর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শৈলকুপায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ : সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে আহত-২ সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি

ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার- সার,বীজ উদ্ধারের নাটক সাজানোর অভিযোগে তোলপাড়- প্রতিবাদ সভায় হামলার অভিযোগ, পুলিশে নিয়ন্ত্রণে পরিস্থিতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
  • ঝিনাইদহ প্রতিনিধি-
    ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে জামায়াতে ইসলামী কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে তোলপাড়। ঘটনাটি ঘিরে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক ও পাল্টাপাল্টি বক্তব্য। জামায়াতে ইসলামী নেতারা একে অপপ্রচার ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন, অন্যদিকে স্থানীয় বিএনপি নেতারা বলেছেন, সবকিছু জনগণের সামনেই উদ্ধার করা হয়েছে।

সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসেন অভিযোগ করে জানান, ঝিনাইদহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগ তৃণমূল পর্যায়ের কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণের জন্য স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াতের কাছ থেকে তালিকা নিয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার সকালে ইউনিয়ন জামায়াত ইসলামীকে ৩০ জন কৃষকের জন্য সরিষা বীজ ২২ কেজি, মসুর বীজ ৩৫ কেজি এবং ৮ বস্তা পটাশ ও ফসফেট সার বিতরণ করা হয়।

দিনভর জামায়াতের পক্ষ থেকে বেশিরভাগ সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। তবে রাত হয়ে যাওয়ায় অবশিষ্ট কিছু সার ও বীজ (সরিষা ৭ কেজি, মসুর ২০ কেজি ও সার ৪ বস্তা) অফিসে রাখা ছিল, যা শনিবার সকালে বিতরণের কথা ছিল।
তিনি বলেন,মধ্যরাতে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন তার অনুসারীদের নিয়ে সেখানে রাখা সার–বীজ উদ্ধার করার নাটক সাজিয়েছে, যাতে জামায়াতকে ফাঁসানো যায়।

এ ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা দেখে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মহল ষড়যন্ত্রে নেমেছে। সার–বীজ উদ্ধারের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে সদর উপজেলা জামায়াতের আমীর ড. হাবিবুর রহমান বলেন, এটা জামায়াতকে হেয় করার রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবেলা করব।
অন্যদিকে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন দাবি করেন, শত শত মানুষের উপস্থিতিতে, সাংবাদিক, পুলিশ ও কৃষি কর্মকর্তাদের সামনেই ওই বীজ ও সার উদ্ধার করা হয়েছে। জামায়াত যে অভিযোগ করছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন,সরকারি প্রণোদনার সার ও বীজ কৃষকদের মধ্যে ছবিযুক্ত মাস্টার রোল অনুযায়ী বিতরণ করা হয়। সম্ভবত রাত বেশি হয়ে যাওয়ায় কৃষকরা সার–বীজ অফিসে রেখে গিয়েছিল। আসল ঘটনা এটিই হতে পারে।

এদিকে শনিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সুরাট বাজারে ঘটনার প্রতিবাদে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুরাট ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসেন,
প্রধান অতিথি ছিলেন জেলা আমীর ঝিনাইদহ -২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সহকারী সেক্রেটারি ছগীর আহমেদ, সাবেক উপজেলা আমীর মতিয়ার রহমান, উপজেলা আমীর ড.হাবিবুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হুসাইন প্রমূখ।

জনসভা চলাকালে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন আয়োজকরা। এতে কোন বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট