1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

শৈলকুপায় উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি : “ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান ” প্রতিপাদ্যে  বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে শৈলকুপা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উদ্বোধন শেষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী ঝিনাইদহ জেলা সংসদ, শৈলকুপা ও শেখপাড়া শাখা সংসদের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুর উদ্দীন আহমেদ। উদীচী ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কে এম শরীফুল ইসলাম এর সভাপতিত্বে এবং উদীচী শৈলকুপা শাখা সংসদের সাধারণ সম্পাদক বায়েজিদ চাষা ও জেলা সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুল এর  সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বশির আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখপাড়া শাখার সাধারণ সম্পাদক জয় মালাকার, বন্ধু প্রতীম সংগঠন দিবালোক এর সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, লালন পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের এড আসাদুল ইসলাম, উদীচীর উপদেষ্টা স্বপন বাগচী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার, বীরমুক্তিযোদ্ধা শ্যামল রায় প্রমুখ। পরে উদীচীর শিল্পী কর্মীরা সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট