মোঃ মাসুদ রানা -
কুমিল্লা জেলা প্রতিনিধি।। লাকসামে ছিনতাই ও চুরির উদ্দেশ্যে রাস্তায় চলাচলের সময় স্থানীয়দের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলো- লাকসাম পৌর শহরের ফতেহপুর এলাকার মৃত এরশাদ মিয়ার ছেলে কামরুল হাসান ফাহিম (১৭), পৌর শহরের ধামৈচা এলাকার আবুল কালামের ছেলে মিনহাজুল আবেদীন নাঈম (১৫) ও পৌর শহরের উত্তরকুল এলাকার সহিদুল ইসলামের ছেলে জিয়াদুল ইসলাম হৃদয় (১৮)।
ওসি নাজনীন সুলতানা জানান, দুপুরে লাকসাম উপজেলা পরিষদের সামনে কয়েকজন কিশোর দোকানের সামনে ঘোরাঘুরি করছিল। তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তিনজনকে আটক করে তাদের কাছ থেকে দেশীয় ও ধারালো অস্ত্র ছিনিয়ে নেন স্থানীয়রা। পরে থানায় খবর দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে লাকসাম থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত