1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

কুমিল্লায় কলেজ ছাত্র হত্যার দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৩০ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র উপজেলার বাহেরচর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে তুহিন হত্যায় অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্যদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা বুড়িচং উপজেলা সদরে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপি দেয়া কালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, দ্রুতই এ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য সার্বক্ষণিক বুড়িচং থানার কর্মকর্তার সাথে যোগাযোগ করছেন।

জানায় গত ২০ অক্টোবর রাতে পূর্ব শত্রুতার জের ধরে তুহিনকে ধরে নিয়ে যায় অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্যরা। পরে তাকে প্বার্শবর্তী গোবিন্দপুর গ্রামে একটি ভবনে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তুহিনকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আশংকাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আনোয়ার খান মর্ডান হাসপাতালের আইসিও তে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তুমি গতকাল সোমবার মারা যায়। এদিকে ২০ অক্টোবর তুহিনের মা ফেরদৌসী আক্তার সাইফুল ইসলাম বাবুসহ ৪ জনকে অভিযুক্ত করে বুড়িচং থানায় অভিযোগ করা হয়। অন্যান্য অভিযুক্তরা হলো নাফিজ উদ্দিন, জহির মিয়া ও আবদুল আলিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট